সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাংলাদেশকে বাড়তি ডিজেল দেয়ার সঙ্গে ‘নিজ স্বার্থকে’ যুক্ত করতে পারে ভারত

বাংলাদেশকে বাড়তি ডিজেল দেয়ার সঙ্গে ‘নিজ স্বার্থকে’ যুক্ত করতে পারে ভারত

জ্বালানির সংকটের কারণে ভারতের কাছে বাংলাদেশ বাড়তি ডিজেল চেয়েছে। তবে এখন দেশটি শুধুমাত্র অর্থের বিনিময়েই ডিজেল নাও দিতে পারে। এরসঙ্গে তারা তাদের স্বার্থ জুড়ে দিতে পারে। রোববার (২৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

কী সেই স্বার্থ

সংবাদমাধ্যমটি বলেছে, সাবেক আওয়ামী সরকারের আমলে লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে বাংলাদেশে ভারত বেশ কিছু প্রকল্প চালাচ্ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর এগুলো থমকে যায়। এখন ভারত বাংলাদেশকে শর্ত দিতে পারে এসব প্রকল্পের অগ্রগতি হতে হবে। এরপর বাড়তি ডিজেল দেওয়া হবে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য হিন্দুকে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনিশ্চয়তার মধ্যে নয়াদিল্লি তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে। এরমধ্যেই এ বিষয়টি সামনে আনা হচ্ছে।

জ্বালানির তীব্র সংকট থাকায় ভারতের কাছ থেকে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ। যা ভারত এখন পরীক্ষা-নিরীক্ষা করছে। আর এ বিষয়টিই ভারতকে বাংলাদেশে তাদের থমকে যাওয়া প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে একটি সুযোগ তৈরি করে দিতে পারে।

দ্য হিন্দুকে ভারতের একটি সূত্র বলেছেন, “বাংলাদেশের বাড়তি ডিজেল চাওয়ার বিষয়টি নিয়ে এখন ভারতের সাথে নতুন হিসাব-নিকাশ শুরু হতে পারে। বিশেষ করে, যে ভারতের অর্থায়নে চলা যেসব অবকাঠামো প্রকল্প বর্তমানে আটকে আছে, ডিজেল সরবরাহের প্রস্তাবটির গতিও সম্ভবত সেই প্রকল্পগুলোর অগ্রগতির সাথেই মিলিয়ে হিসেব করা হবে।”

ভারত লাইন অব ক্রেডিট বা ঋণ দিয়ে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ চালাচ্ছিল বাংলাদেশে। যা ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। যারমধ্যে আছে অবকাঠামো ও যোগাযোগ খাত— সড়ক, রেল, সেচ, জাহাজ চলাচল এবং বন্দর।

তবে এসব প্রকল্পের কাজ খুবই ধীরগতি। যেসব প্রকল্প বাংলাদেশে ভারত নিয়েছে তার ১৫টি শেষ ও আটটির কাজ চলমান রয়েছে। আর ১১টি প্রকল্প বাতিল হওয়ার দ্বারপ্রান্তে আছে।

একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতের এসব প্রকল্পও অনিশ্চয়তায় পড়ে গেছে।

দেশটির আরেকটি সূত্র বলেছেন, “বাংলাদেশে চীনের প্রভাব বাড়ানোর প্রক্রিয়ার ওপর নজর রাখতে হচ্ছে বলেই ভারত এসব প্রকল্প নিয়ে দ্রুত কাজ শেষ করতে আগ্রহী।” আরেকজন বলেছেন, বাংলাদেশের বন্দর, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পখাত অবকাঠামোতে চীনের গভীর উপস্থিতি ভারতের প্রতিবেশী বাংলাদেশে চীনের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে ফেলতে পারে বলে তাদের শঙ্কা।

প্রথম সূত্রটি বলেছেন, “আমরা আশাবাদী, বাংলাদেশের নতুন সরকার গুছিয়ে নিয়ে কাজ শুরু করার পর দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো অনুধাবন করতে পারবে এবং পরিস্থিতি আরও গতিশীল হবে। তবে কোনো ছাড় তো আর একতরফা হতে পারে না।”

সূত্র: দ্য হিন্দু

আরও

ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র-কুয়েত

আন্তর্জাতিক

ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র-কুয়েত

সামরিক সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও কুয়েত। ড্রোন মোকাবিলা, আকাশ ও ক্ষেপণাস্ত্র...

২০২৬-০৮-২২ ২০:০২

৭৫ দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল, বাংলাদেশিদের জন্য স্বস্তি

আন্তর্জাতিক

৭৫ দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল, বাংলাদেশিদের জন্য স্বস্তি

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট...

২০২৬-০৮-২২ ১৯:০৩

ইরানের সামরিক নীতি প্রতিরোধমূলক থেকে এখন আক্রমণাত্মকে পরিণত হয়েছে

আন্তর্জাতিক

ইরানের সামরিক নীতি প্রতিরোধমূলক থেকে এখন আক্রমণাত্মকে পরিণত হয়েছে

ইরানের সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক’ অবস্থানে পরিবর্তিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ইরানের সেনাবাহিনীর মুখপ...

২০২৬-০৮-২২ ১৪:৩৩

মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা

ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন ক...

২০২৬-০৮-২২ ১৪:২৮

রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা-ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা-ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা করার অংশ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে সক্ষম ড্রোন পরিচালনাকারী একটি বিশেষ ইউনিট পাঠিয়...

২০২৬-০৮-২২ ১১:৩৬

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া

সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং খনিজ, জ্বালানি ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে চীন ও ইন্দোনেশিয়া। আজ...

২০২৬-০৮-২১ ২৩:১৭