বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি পরীক্ষা: নিয়ম ভাঙলেই বহিষ্কার বা বাতিল

এসএসসি পরীক্ষা: নিয়ম ভাঙলেই বহিষ্কার বা বাতিল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পরিচালনায় কঠোর নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা লঙ্ঘন করলে পরীক্ষার্থীদের বহিষ্কার বা পরীক্ষা বাতিল করা হতে পারে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কক্ষে নকল, অন্যের সঙ্গে কথা বলা, সন্দেহজনক আচরণ বা অবৈধ কাগজপত্র রাখা কঠোরভাবে নিষিদ্ধ। প্রশ্নপত্র বা উত্তরপত্র ছাড়া অন্য কোনো লিখিত বা মুদ্রিত কাগজ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডেস্ক, বেঞ্চ, পোশাক বা শরীরের কোথাও লিখে রাখা তথ্য ব্যবহার করাও অপরাধ হিসেবে গণ্য হবে। অন্যের উত্তরপত্র দেখে লেখা বা নিজের উত্তরপত্র দেখানোর ঘটনাও শাস্তিযোগ্য।

মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা তাতে পরীক্ষাসংক্রান্ত তথ্য সংরক্ষণ থাকলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। একইভাবে পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি, কক্ষ পর্যবেক্ষককে বাধা দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রশ্নপত্র বা উত্তরপত্র বাইরে পাচার, ভিন্ন হাতের লেখা পাওয়া, রোল নম্বর পরিবর্তন, অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়া কিংবা নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া উত্তরপত্রে অপ্রাসঙ্গিক বা আপত্তিকর কিছু লেখা, উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করা কিংবা অতিরিক্ত উত্তরপত্র বাইরে থেকে এনে জমা দেওয়ার মতো কাজও শাস্তিযোগ্য অপরাধ।

শিক্ষা বোর্ড জানিয়েছে, কেন্দ্র সচিবরা বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ও অপরাধের ধরন বোর্ডে পাঠাবেন। পরে শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পরীক্ষার্থীদের এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শুরু থেকেই বোর্ডের সব নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামে বাগান মালির মৃত্যু হয়...

২০২৬-০৬-২৩ ১৩:৪৮

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

শিক্ষা-ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুল...

২০২৬-০৬-২২ ২২:৪৮

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশ...

২০২৬-০৬-২২ ১৯:৩১

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্য...

২০২৬-০৬-১৯ ২২:২১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ন...

২০২৬-০৬-১৭ ২২:৪৩

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

শিক্ষা-ক্যাম্পাস

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের ৪৩ ন...

২০২৬-০৬-১৬ ২০:২২