বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বিসিএস সিলেবাসে বড় পরিবর্তন, আসছে স্কিল-বেজড মূল্যায়ন

বিসিএস সিলেবাসে বড় পরিবর্তন, আসছে স্কিল-বেজড মূল্যায়ন

বিসিএস পরীক্ষার সিলেবাসে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাস থেকে সরে এসে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করা বর্তমান কমিশনের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, এ উদ্দেশ্যে বিসিএস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন-সংযোজনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে সুপারিশ দেবে।

মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব মূল্যায়ন করা হবে।

তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির সময়ই পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

আরও

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামে বাগান মালির মৃত্যু হয়...

২০২৬-০৬-২৩ ১৩:৪৮

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

শিক্ষা-ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুল...

২০২৬-০৬-২২ ২২:৪৮

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশ...

২০২৬-০৬-২২ ১৯:৩১

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্য...

২০২৬-০৬-১৯ ২২:২১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ন...

২০২৬-০৬-১৭ ২২:৪৩

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

শিক্ষা-ক্যাম্পাস

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের ৪৩ ন...

২০২৬-০৬-১৬ ২০:২২