বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

এনসিপি নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এনসিপি নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এনসিপির সাবেক কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে গণপিটুনি দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) রাতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকার ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে পুলিশ আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে জেলা এনসিপির সিনিয়র সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, আনোয়ার হোসেন বর্তমানে কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক। এর আগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার রাতে তার ওপর যেভাবে হামলা হয়েছে, এটি কোনো সভ্য সমাজে হতে পারে না। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে হত্যার হুমকিসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আনোয়ার হোসেনকে প্রধান আসামিসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে রায়পুর থানায় রুহুল আমিন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। পরে এই মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গণপিটুনির খবর পেয়ে আমরা আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুহুল আমিন নামের এক লোক আনোয়ারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরও

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০