বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘একটু দেরিতে হলেও আমি খুশি’, কোচ হয়ে রফিক

‘একটু দেরিতে হলেও আমি খুশি’, কোচ হয়ে রফিক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের অন্যতম একজন মোহাম্মদ রফিক। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও ছিলেন আড়ালে। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। অবশেষে বিসিবি ও জাতীয় দলে সেই সুযোগ পেলেন সাবেক এই স্পিনার।

এক বছরের চুক্তিতে মোহাম্মদ রফিককে জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ শনিবার বিসিবির বোর্ড সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। মিটিং শেষে রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

রফিকের কাছে আজকের দিনটি বিশেষ, ‘আলহামদুলিল্লাহ, অবশ্যই বিশেষ। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম দিন আসলে তা বিশেষ হবেই। এই কাজটার জন্য আমি এতদিন ধরে চেয়েছিলাম সেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা যেন সঠিকভাবে করতে পারি সেটাই পরিকল্পনা থাকবে।’

রফিকের নামের আগে থাকছে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে আসলে নামের আগে যেটা থাকুক না কেন আমি চাই কাজ করতে। কে এক নাম্বার বা কে দুই নাম্বার কিংবা বিশেষ এটা আসলে আমি ফলো করি না, বুঝিও না। আমাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা দেখবেন যে আমি সেটা ঠিকভাবে পালন করতে পারছি কি না।’

জাতীয় দলের কোচ হিসেবে কাজ করাটা বাড়তি চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে রফিক বললেন, ‘চ্যালেঞ্জটা অবশ্যই থাকছে। তবে যখন আসলে কাজ শুরু করব তখন আসলে জিনিসটা ভালো করে বলতে পারব। ইনশাআল্লাহ কাজে যোগ দেই, তারপর বলতে পারব বাকিটা। আসলে কোচিংয়ের উচ্চমানের এই জায়গায় এসে কোনকিছুই সহজ না। যত কঠিন করে দেখবেন, যত চ্যালেঞ্জ হিসেবে দেখবেন, ততই আপনার জন্য ভালো হবে। আমি চ্যালেঞ্জটা পছন্দ করি।’

জাতীয় দলে দেশি কোচ নিয়োগ হচ্ছে এ নিয়ে রফিকের ভাষ্য, ‘সবথেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিবি (দেশিদের জাতীয় দলে যুক্ত করা)। আমি এখনই বলবো না বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, অনেক সিরিজ জিতবে। তবে একটা পজিটিভ যে দিকটা সেটা হলো বিসিবি লোকালদের একটা মূল্যায়নের মধ্যে নিয়ে আসছে। যেটা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে।’

‘শুধু ক্রিকেট না, আপনি লোকালি যত কোচকে সব খেলাতে ইনভলভ করবেন সেটা দেশের জন্যই ভালো হবে। আর বিদেশের দিক যদি তাকান ভারত, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশ ওরা সফল কেন হচ্ছে? কারণ ওদের দেশের কোচ দিয়ে কিন্তু খেলা চালাচ্ছে। যারা অবসর নিয়েছে তারা কিন্তু বেশ ভালো ক্রিকেটার তাদের দেশে। আমিও মনে করি যে আমাদের দেশে যদি লোকালরা কোচিংয়ে থাকে তাহলে ভালো হবে। বিদেশী কোচরা কিন্তু কাজের বাইরে খুব একটা সময় দিতে পারে না ক্রিকেটারদের। কিন্তু দেশীরা চাইলে সারাদিনই দিতে পারে। এদিক থেকে আমি মনে করি এগিয়ে থাকবে দেশিরা।’

শুরুতেই এক বছরের জন্য কাজের সুযোগ পেলেন রফিক। এ নিয়ে তিনি বলেন, ‘দেখেন আমি তো এখনো কাজ শুরু করিনি। আমি যখন কাজ শুরু করব তখন আসলে লম্বা সময় বা কম সময় এটা নিয়ে কথা বলতে পারব। আমাকে দায়িত্ব দিয়েছে চিন্তা ভাবনা করেই হয়তো। আগে আমার কাজটা দেখুন, তারপর আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যায় আমাকে সেটা দেখা যাবে।’

স্পিনের পাশাপাশি স্লগ ওভারে ব্যাট হাতে দারুণ কার্যকর ছিলেন রফিক। এখনো বিশেষ দিনের প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে চমকে দেন তিনি। যে কারণে ব্যাটাররা যদি চান তাহলে তাদের নিয়েও কাজ করতে চান রফিক, ‘যদি ব্যাটাররা মনে করে যে আমাকে তাদের দরকার বা আমার থেকে কিছু জানতে চাই। তো আমি অবশ্যই আছি ইনশাআল্লাহ, আমার থেকে যদি কোনো সাজেশন তাদের প্রয়োজন হয় করব। আর যে প্রধান কোচ এখন আছে ফিল সিমন্স তার সাথে আমি খেলেছি। চেনা জানা রয়েছে তো আশা করি খারাপ হবে না, বোঝাপড়া ভালো হবে।’

সবশেষ রফিক জানালেন এই দিনের অপেক্ষার কথা, ‘এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। যখন থেকে আমি ক্রিকেট ছেড়েছি, রানিং অবস্থায় যখন ছিলাম তখন থেকেই বলেছিলাম যে কোচিংয়ে আসতে চাই অবসরের পর। আমি কিন্তু কখনো বলিনি যে আমি সিলেক্টর হবো বা বোর্ডের হয়ে কাজ করব অফিসিয়াল পদে। আমি সবসময় কোচিং নিয়ে কাজ করতে চেয়েছি, আমি মাঠের কাজই চেয়েছি সবসময়। আলহামদুলিল্লাহ আজকে পেলাম একটু দেরিতে হলেও।’

আরও

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯