রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

একটি লাল কার্ড এবং রিয়াল মাদ্রিদের বিদায়

একটি লাল কার্ড এবং রিয়াল মাদ্রিদের বিদায়

অ্যালিয়ানাজ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটি ছিল রোমাঞ্চ আর উত্তেজনাপূর্ণ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-৩ গোল ব্যবধানে হারের পর টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লস বাঙ্কোসদের এই বিদায়ের পেছনে সবচেয়ে বড় দায় দেওয়া হচ্ছে এডুয়ার্দো কামাভিঙ্গার হজম করা একটি লাল কার্ডকে।

রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি শুরু হয়েছিল স্বপ্নে মতো। খেলা শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের মারাত্মক ভুলে বল পেয়ে যান আরদা গুলার। নিখুঁত শটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন তিনি। যদিও ষষ্ঠ মিনিটের খেলা গোল করে বায়ার্ন মিউনিখকে সমতায় ফেরান পাভলোভিচ।

কিন্তু ২৯ মিনিটে গুলার আবারও তার জাদুকরী ফ্রি-কিক থেকে গোল করে রিয়ালকে লড়াইয়ে রাখেন। ৩৮তম মিনিটে আবার ম্যাচে সমতায় ফেরে বায়ার্ন। তবে বিরতিতে যাওয়ার আগে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল।

দুই লেগ মিলিয়ে ম্যাচ যখন ৪-৪ অ্যাগ্রিগেটে ড্র ছিল, তখনই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ৮৬তম মিনিটে হ্যারি কেনের ওপর একটি ফাউলের পর মেজাজ হারিয়ে বায়ার্নের ফ্রি-কিক নিতে বাধা দেন কামাভিঙ্গা। রেফারি স্লাভকো ভিঞ্চিক দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়া করেন। ১০ জনের দলে পরিণত হওয়াই কাল হয়ে দাঁড়ায় রিয়ালের জন্য।

কামাভিঙ্গা মাঠ ছাড়ার মাত্র তিন মিনিটের মাথায় লুইস দিয়াজ গোল করে ম্যাচে বায়ার্নকে সমতায় ফেরানোর পাশাপাশি দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। ইনজুরি টাইমে মাইকেল অলিস আরও একটি গোল করলে রিয়ালের সব আশা শেষ হয়ে যায়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রেফারিকে কাঠগড়ায় তুলে বলেন, ‘এই অ্যাকশনের জন্য কাউকে লাল কার্ড দেওয়া অবিশ্বাস্য। এটি আমাদের জন্য চরম অবিচার।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় এবং লা লিগায় বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থাকায়, টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার শঙ্কায় রয়েছে রিয়াল মাদ্রিদ।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০