একই বিমানে শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাচ্ছেন যে কারণে
অনলাইন ডেস্ক
|
২০২৬-১০-০৯ ২১:৩৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
বিমানে পাশাপাশি বসে আছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের কৌতূহল—একসঙ্গে কোথায় যাচ্ছেন দুই তারকা? মিথিলার ফেসবুক পোস্টে মিলেছে উত্তর। নতুন সিনেমার শুটিং নয়, ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ যোগ দিতেই নিউইয়র্কে গেছেন তাঁরা।
বিমান ভ্রমণের ছবি ও অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ শাকিবের ‘আগুন’ ও মিথিলার ‘এলিনা’ চরিত্র দুটি তাঁদের অভিনীত ‘রকস্টার’ সিনেমার।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।