শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মাদক নিয়ন্ত্রণে সরকারি নীতি ও সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে সরকারি নীতি ও সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযান যথেষ্ট নয়। এ জন্য কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, মাদক ব্যবসা বন্ধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন—এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের অপরাধের ঝুঁকিতে ফেলতে পারে। তাই তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে হবে।

প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রতিটি স্তরে নৈতিক শিক্ষাকে আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, নৈতিকতা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এর চর্চা করতে হবে।

মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্রুত বিচার, মাদক শনাক্তকরণে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো এবং অনলাইনে মাদক কেনাবেচা ঠেকাতে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে তারা রাজনৈতিক পরিচয় বদলে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।

তরুণদের মাদক থেকে দূরে রেখে পড়াশোনা, গবেষণা, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অংশ নেয়। এতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

আরও

নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

বিনোদন

নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শ...

২০২৬-১০-০২ ২৩:৩৫