বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

নানা পাটেকরের শেষ বক্তব্য—কাল বাঁচব কি না জানি না

নানা পাটেকরের শেষ বক্তব্য—কাল বাঁচব কি না জানি না

 

‘আমি জানি না কাল আমি বেঁচে থাকব কি না। জীবনের শেষ প্রান্তে সবাইকে পৌঁছাতেই হবে। কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?’ মৃত্যুর ঠিক চার দিন আগে এক অনুষ্ঠানে জীবন ও মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে এই আবেগঘন মন্তব্য করেছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। 

 

শেষ পর্যন্ত তার সেই আশঙ্কা ও উপলব্ধিই সত্যি হলো। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় চলচ্চিত্রের ৭৫ বছর বয়সী এই কালজয়ী অভিনেতা। এই বিদায়ের চার দিন আগে, গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকার। 

সেখানে পরনে সাদা কুর্তা ও স্কার্ফ জড়িয়ে অনুষ্ঠানে দেওয়া তার শেষ বক্তব্যটি এখন নতুন করে সবার মন ছুঁয়ে যাচ্ছে। বন্ধু ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পার্রিকরকে স্মরণ করে সেদিন জীবনের নশ্বরতা ও সমাজের প্রতি দায়িত্ব নিয়ে গভীর বার্তা দিয়েছিলেন তিনি।

 

অনুষ্ঠানে নিজের জীবনের উপলব্ধি তুলে ধরে নানা পাটেকার বলেছিলেন, ‘আমাদের সবার জগত যদি কেবল স্ত্রী, সন্তান আর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে এই জীবনের অর্থ কী? সমাজকে কিছু তো ফেরত দিয়ে যেতে হবে, তাই না?’

বক্তব্যে প্রকাশ্য সৌজন্যবোধ এবং শালীন আচরণের ওপর জোর দিয়ে এই প্রবীণ অভিনেতা বলেন, ‘নরেন্দ্র মোদির কিছু আদর্শ আমার পছন্দ, আবার কিছু একদম পছন্দ নয়। সেটা স্পষ্ট করে বলার সাহস থাকতে হবে। তিনি যা করেন সবই যে ভুল, তা নয়। কোনো কিছু অপছন্দ হলে প্রতিবাদ করা জরুরি, তবে সেই প্রতিবাদের ভাষাও শালীন হওয়া চাই। ব্যক্তিগত আড্ডায় আমরা একে অপরকে গালিগালাজ করতেই পারি, কিন্তু জনসম্মুখে কথা বলার সময় ন্যূনতম শালীনতা বজায় না রাখলে সেই কথার গুরুত্ব থাকে না।’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নানা পাটেকারকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা চালান; তবে সব চেষ্টাই ব্যর্থ হয়। পরে ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যু ঘোষণা করা হয়। তার ছেলে মালহার পাটেকার তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

আরও

নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

বিনোদন

নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শ...

২০২৬-১০-০২ ২৩:৩৫