রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

এই দেশ শুধু সরকারি বা বিরোধী দলের নয়, আপামর জনতার: বিরোধীদলীয় নেতা

এই দেশ শুধু সরকারি বা বিরোধী দলের নয়, আপামর জনতার: বিরোধীদলীয় নেতা

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশ শুধু সরকারি বা বিরোধী দলের নয়, এই দেশ আপামর জনতার। আমরা রাজনৈতিক নেতারা আপনাদের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার মাত্র।

তিনি আরও বলেন, ব্যস্ততার কারণে হয়তো সব সময় আপনাদের কাছে সশরীরে আসা সম্ভব হয় না, কিন্তু মনের দিক থেকে আমি আপনাদের সাথেই আছি। যখনই সময় পাই আপনাদের কাছে আসি এবং ভবিষ্যতে আমরা সবাই মিলেমিশে কাজ করবো।

আজ বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ঢাকা-১৫ আসনে তার নির্বাচনি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু এলাকায় পানি ও গ্যাসের চরম সংকট এবং জলাবদ্ধতার সমস্যা এখন মৌলিক সংকট হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায়। তবে এর জন্য কেবল সরকারকে দায়ী করলে হবে না। বরং আমরা যারা ময়লা ড্রেনে ফেলে ড্রেন ভরাট করি, তারাও সমানভাবে দায়ী।

তিনি আরও বলেন, সরকার চাইলেই প্রতিদিন ড্রেন পরিষ্কার করতে পারে না, তাই নিজের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদেরই। একইভাবে ছড়াগুলোতে ময়লা ফেলার যে অভ্যাস, তা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যত্রতত্র ময়লা ফেলে মাছি-মশা সৃষ্টির পরিবেশ তৈরি না করে নাগরিক সচেতনতার পরিচয় দিতে হবে।

কিশোর গ্যাং ও মাদক সমস্যা নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার আমাদের মা-বোনদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্তানের নিরাপত্তা নিয়ে তারা সব সময় শঙ্কিত থাকেন। আমি এখানে উপস্থিত পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখার জন্য। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠে এসেছে, যা আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানিয়েছি এবং আশা করছি তিনি যথাযথ মন্ত্রণালয়ে বিষয়টি পৌঁছে দেবেন।

তিনি বলেন, রাস্তায় হকারদের ব্যবসার বিষয়ে আমি বলি, তারাও আমাদেরই মানুষ এবং তাদের রুজি-রোজগারের প্রয়োজন আছে। কিন্তু রাস্তা ব্যবসার জায়গা নয়, বরং চলাচলের জন্য। তাই হকারদের একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় এনে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। আর বিদ্যুতের সমস্যা শহর এলাকায় কিছুটা কম হলেও গ্রামে কষ্টটা বেশি। সরকার এটি সমাধানের আন্তরিক চেষ্টা করছে, তবে দীর্ঘদিনের এই সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, কিছুটা সময় আমাদের দিতে হবে। সরকার ও বিরোধী দল যদি সম্মিলিতভাবে কাজ করি, তবেই দেশটাকে এগিয়ে নেওয়া সম্ভব।

আরও

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

রাজনীতি

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র মদদ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে একটি প্র...

২০২৬-০৯-২৯ ১৩:৪০