শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

ঈদুল ফিতরের নামাজের নিয়ত-নিয়ম ও তাকবির

ঈদুল ফিতরের নামাজের নিয়ত-নিয়ম ও তাকবির

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আনন্দঘন এই দিনের শুরুতেই ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহসহ বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

এ ক্ষেত্রে দীর্ঘসময় বিরতির কারণে অনেকেই ঈদের নামাজের নিয়ত, নিয়ম এবং তাকবির ভুলে যান। তাই ঈদের দিন যথাযথভাবে ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত, নিয়ম এবং তাকবির তুলে ধরা হলো-

ঈদুল ফিতরের নামাজের নিয়ত


نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

বাংলা: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তা’আলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

অর্থ: আমি ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- ‘আল্লাহু আকবার’।

ঈদের নামাজ পড়ার নিয়ম

ঈদের নামাজের জন্য ঈমাম তাকরিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধলে তার সঙ্গে হাত বাঁধতে হবে। পরে তাকবিরে তাহরিমার পর ছানা- ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।’ পড়তে হবে।

এরপর অতিরিক্ত ৩ তাকবির দেয়া হবে। যেখানে প্রতিটি তাকবিরের মধ্যে তিন তাসবিহ সমপরিমাণ সময় থাকে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দিতে হবে। এরপর তৃতীয় তাকবিরে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হবে। পরবর্তীতে আউজুবিল্লাহ-বিসমিল্লাহসহ সুরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সুরা মেলাতে হবে। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে ঈদের নামাজের প্রথম রাকাত শেষ করে উঠে দাঁড়াতে হবে।

পরবর্তীতে দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহসহ সুরা ফাতিহা পড়তে হবে। তারপর আরেকটি সুরা মেলানো শেষে অতিরিক্ত ৩ তাকবির দিতে হবে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দিতে হবে। তবে তৃতীয় তাকবিরে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হবে। এরপর রুকুর তাকবির দিয়ে নিয়মিত নামাজের মতো রুকু-সিজদা আদায় শেষে বৈঠকে বসতে হবে। তারপর বৈঠকে তাশাহহুদ, দরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে ঈদের নামাজ সম্পন্ন করতে হবে।

ঈদের নামাজের পর তাকবির

ঈদের নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়তে হয়। আরবিতে তাকবির হলো-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

বাংলা: ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর, ওয়া-লিল্লাহিল হামদ্‌।’

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজের পর ইমাম দু’টি খুতবা দেবেন। এ সময় মুসল্লিদের মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে।

আরও

পেয়ারা না কি কমলা, কোন ফলে বেশি ভিটামিন সি থাকে?

ফিচার-লাইফস্টাইল

পেয়ারা না কি কমলা, কোন ফলে বেশি ভিটামিন সি থাকে?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার ক্ষেত্রে ভিটামিন সি সবার মনোযোগ আকর্ষণ করে। এই অপরিহার্য পু...

২০২৬-০৫-০৯ ০৯:০০

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা : প্রতিমন্ত্রী

ফিচার-লাইফস্টাইল

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমাদের সরকারের স্বাস্থ্য পরিকল্পনার মূল ভিত্তিই হচ্ছে প্রাথ...

২০২৬-০৫-০৮ ০৯:০০

এক মাস ধরে লেবু-মধুর পানি খেলে শরীরে যা ঘটে

ফিচার-লাইফস্টাইল

এক মাস ধরে লেবু-মধুর পানি খেলে শরীরে যা ঘটে

কিছু অভ্যাস এতটাই সহজ যে সেগুলোকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। এক গ্লাস গরম পানি, একটু লেবুর রস, আর সামান্য মধু-এটি...

২০২৬-০৫-০৬ ১২:৩৯

গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন

ফিচার-লাইফস্টাইল

গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন

সুস্বাস্থ্যের জন্য শরীরে পানির পরিমাণ ঠিক রাখা জরুরি। গ্রীষ্মকালে ডিহাইড্রেশন একটি সাধারণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ...

২০২৬-০৫-০৩ ১১:২৭

যেভাবে রেড লিপস্টিক পরলে সবার নজর কাড়বেন

ফিচার-লাইফস্টাইল

যেভাবে রেড লিপস্টিক পরলে সবার নজর কাড়বেন

রেড লিপস্টিকের সঙ্গে মোটামুটি সব মেয়েদেরই এক ধরনের আলাদা সম্পর্ক আছে। এটি শুধু একটি মেকআপ প্রোডাক্ট নয়, বরং আত্মবিশ্বাস...

২০২৬-০৫-০২ ২৩:৫৪