মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ঈদের ছুটি শেষে প্রথম দিনে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের ছুটি শেষে প্রথম দিনে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের দায়িত্বে ফিরেই প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী এবং সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অফিস ত্যাগ করেন।

দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জরুরি সভায় সভাপতিত্ব করেন। বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা ও প্রশাসনিক কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।

আতিকুর রহমান রুমন বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশনায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে। দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।”

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮