মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঘাট সংকট ও সড়কের বেহাল দশা

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফেরিঘাট সংকট, সীমিত সক্ষমতা, ফেরির স্বল্পতা, সংযোগ সড়কের বেহাল দশা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়তে পারেন এই রুট দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা।

ঘাট সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের আগে ও পরে যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু সেই তুলনায় ফেরি সংখ্যা ও ঘাটের সক্ষমতা বাড়ানো হয়নি।

জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ অনেকটা কমেছে। তবে ঈদের ছুটিতে স্বাভাবিকের চেয়ে বাড়তি চাপ থাকে এই নৌরুটে। এরই মধ্যে কমেছে পদ্মার পানি। কোথাও কোথাও রয়েছে ডুবোচর। দৌলতদিয়া প্রান্তে থাকা ৭টি ফেরিঘাটের মধ্যে  ৩,৪ ও ৭ সহ মোট ৩টি ঘাট সচল রয়েছে। বাকি চারটি ঘাট বন্ধ রয়েছে কয়েক বছর ধরে। সচল থাকা ঘাটগুলোর পন্টুন থেকে পানির স্তর নিচে নেমে গেছে।এতে পন্টুনের সংযোগ সড়ক মূল নদী থেকে আরো উঁচু হয়ে গেছে। এ অবস্থায় যানবাহন ওঠানামা করতে বেগ পেতে হচ্ছে। মাঝেমধ্যেই পন্টুন থেকে সংযোগ সড়কে উঠতে গিয়ে গাড়ি ফেঁসে যাচ্ছে। এতে করে কয়েকঘণ্টা বন্ধ থাকছে ঘাটটি। মাঝে মাঝে গাড়ি তুলতে র‌্যাকারের সাহায্য নিতে হচ্ছে। পণ্যবাহী ট্রাকচালকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

যাত্রী ও যানবাহন চালকরা বলছেন, দ্রুত এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে ঈদে ভোগান্তির কারণ হতে পারে এ নৌপথ। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে দেখা যায়, দৌলতদিয়ার ৭টি ফেরি ঘাটের মধ্যে সচল রয়েছে ৩টি ঘাট। তিনটি ঘাটের ৮টি পকেট দিয়ে গাড়ি লোড-আনলোত হচ্ছে। মূল সড়ক থেকে পন্টুনে যাওয়ার সংযোগ সড়কগুলোর বেহাল দশা। যে কোনো যানবাহন গেলেই ধুলোবালিতে জর্জরিত হয়ে যাচ্ছে পুরো এলাকা। এতে যাত্রী, যানবাহন চালকসহ অন্যান্যদের ভোগান্তি হচ্ছে। সচল থাকা ঘাটগুলোর পন্টুন নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় যানবাহন ওঠানামা করতে সময় লাগছে বেশি। দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে দেখা যায় ঘাটের পন্টুন থেকে সংযোগ সড়ক অনেকটা খাড়া। সেখানে দুই ঘণ্টারও বেশি সময় ধরে দুটি তেলবাহী লড়ি উপড়ে উঠতে না পেড়ে পন্টুনে আটকে আছে। এতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে ঘাটটি বন্ধ হয়ে পড়ে আছে।

ফেরিঘাটে থাকা বেশ কয়েকজন যাত্রী বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি হবে। সাতটি ঘাটের মধ্যে তিনটি ঘাট সচল রয়েছে। ঈদের সময় যে কোনো একটি ঘাট নষ্ট হয়ে গেলে যাত্রীদের ভোগান্তি বাড়বে বহুগুণ। এ ছাড়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত মাহেন্দ্র ভাড়া বেড়ে যায়। এসব রোধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

আরও

ভোলায় বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

সারা দেশ

ভোলায় বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই...

২০২৬-০৬-৩০ ১৮:১৯

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

সারা দেশ

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্ত্রাসী আ: হাকিম কে গ্রেফতার ও দুর্নীতির বিচা...

২০২৬-০৬-৩০ ১৮:১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

সারা দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। মঙ্...

২০২৬-০৬-৩০ ১৮:১৭

কুকুরকে কুপিয়ে আহত, অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

কুকুরকে কুপিয়ে আহত, অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় একটি নিরীহ কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৬-৩০ ১৮:১৪

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

সারা দেশ

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌঁন...

২০২৬-০৬-৩০ ১৮:১২

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ আর নেই

সারা দেশ

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ আর নেই

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোক...

২০২৬-০৬-৩০ ১৮:১০