বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে মাত্র এক গোল খেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু নকআউটে দুই ম্যাচে চার গোল হজম করে তারা। তাদের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এই জায়গায় উন্নতি না করলে বিপদ বাড়বে। দুর্বল রক্ষণভাগ নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো রক্ষণভাগের সমস্যা নিয়ে হতাশা প্রকাশ করলেন। সাংবাদিকদের তিনি জানালেন, ‘আমরা ভালো করছি, যদিও কিছু জায়গায় উন্নতি করার বাকি আছে। আমরা সাম্প্রতিক ম্যাচগুলোতে চার গোল খেয়েছি। গোল খাওয়া আমাদের বিব্রত করছে। এর বাইরে আমরা দলের জন্য নিজেদের উজার করে দিতে এবং কোচের সিদ্ধান্ত মেনে চলতে প্রস্তুত।’

আর্জেন্টিনা গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ক্লিন শিট ধরে রেখেছিল। জর্ডানের কাছে এক গোল খায় তারা। তবে নকআউটে তারা সমস্যায় পড়েছিল। টানা দুটি ম্যাচ তারা ৩-২ গোলে জিতেছে।

প্রথম নকআউটে কেপ ভার্দের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও দুটি গোল হজম করে আর্জেন্টিনা। আর মিশরের বিপক্ষে শেষ ষোলোতে দুই গোল হজম করার পর ঘুরে দাঁড়িয়ে জিতেছিল। অথচ ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে তিনটি মাত্র গোল হজম করেছিল তারা।

মিশর ম্যাচের পর লিসান্দ্রো মার্টিনেজ বলেছিলেন, ‘আমরা গোল খেতে পছন্দ করি না। অবশ্যই আমাদের মনোযোগ আরেকটু বাড়াতে হবে। আমি মনে করি সেটা করতে পারলে আমরা গোল এড়াতে পারব। এটা খেলার অংশ। তাও ভালো যে এখন হচ্ছে, এখন আমরা আরও বেশি মনোযোগ দেবো, আমাদের পা মাটিতে আছে। এমন কিছু যেন আর না হয়, সেই চেষ্টা থাকবে।’

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪