সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাসেম আলী উপজেলার কালিকাপুর সড়কপাড়া এলাকার ইন্তাজ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে কয়েকটি ফ্রিজ অটোভ্যানে করে নন্দীগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গিয়ে চাপা পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন হাসেম আলী। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—কুন্দারহাট এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সড়কে অতিরিক্ত গতি ও অসচেতনতা যেন প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে। বিশেষ করে মহাসড়ক সংলগ্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি না থাকায় ঝুঁকি আরও বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োপযোগী উদ্যোগই পারে এমন দুর্ঘটনা কমাতে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭