সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দৌলতদিয়ায় বাসডুবি: নিহত পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

দৌলতদিয়ায় বাসডুবি: নিহত পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কুমারখালী-রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের জন্য যথাযথ আর্থিক ও চিকিৎসাসেবা প্রদানের দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের নোটিশটি পাঠান। এতে সড়ক পরিবহন ও সেতু ও নৌ পরিবহন মন্ত্রী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, সেতু ও নৌ পরিবহন বিভাগের সচিবদের বরাবর প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, গাফিলতি ও দায়িত্বে অবজ্ঞার ফল কিনা তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।’ এছাড়া, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, ‘ঘটনার কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করা হচ্ছে।’

অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, ‘জনস্বার্থে নোটিশটি প্রেরণ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে ডাকযোগে পাঠানো সম্ভব হয়নি; ই-মেইলের মাধ্যমে আগেই পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব তা ডাকযোগেও প্রেরণ করা হবে।’

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২