শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

দল-মত নির্বিশেষে ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

দল-মত নির্বিশেষে ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে।

পাশাপাশি জেলা, উপজেলা ও স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিকে দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সামরিক সক্ষমতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়।

সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতি

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার গণতন্ত্র, সভ্যতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয...

২০২৬-০৮-০২ ২২:০৮

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

রাজনীতি

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

জাতীয় নির্বাচনের কয়েক মাস পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন...

২০২৬-০৮-০২ ১০:৫৯

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন

রাজনীতি

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন

ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ শ...

২০২৬-০৮-০১ ২২:৩৯