মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দিনাজপুর টেক্সটাইল মিল ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী

দিনাজপুর টেক্সটাইল মিল ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে দিনাজপুর টেক্সটাইল মিল। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে মিলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

রোববার (১২ এপ্রিল) সকালে মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একসময় এই মিল দিনাজপুরবাসীর গর্ব ছিল। কিন্তু নানা কারণে তা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন টেক্সটাইল ও পাটকলের অব্যবহৃত সম্পদ কাজে লাগাতে আমরা বেসরকারি খাত ও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছি। দিনাজপুর টেক্সটাইল মিলও সেই উদ্যোগের অংশ।”

তিনি আরও জানান, পিপিপি মডেলে বিনিয়োগের মাধ্যমে মিলটি দ্রুত চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে। সবকিছু অনুকূলে থাকলে অল্প সময়ের মধ্যেই এ মিল আবার উৎপাদনে ফিরবে।

স্থানীয়দের প্রত্যাশা, বহুদিনের বন্ধ এ শিল্পপ্রতিষ্ঠান চালু হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলের অবস্থা ও সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯