বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাক এর মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস এবং বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে। এই ডিজিটাল পদ্ধতির ফলে ভুয়া তালাক, গোপন বিবাহ, জাল বিবাহ সনদ তৈরি এবং সর্বোপরি বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ রোধ করাসহ অনলাইনে দ্রুত বিবাহ ও তালাক সংক্রান্ত তথ্য যাচাই এবং ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় তিনি আরও বলেন, উদ্যোগটিকে প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারের ব্যয় হবে ১১ কোটি টাকা।

এছাড়াও, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পলাতক শেখ হাসিনা আপিল করলে পরবর্তী বিষয় আইন নির্ধারণ করবে বলেও জানান তিনি।

আরও

সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর

জাতীয়

সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর

প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এটি কেবল কোনো আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়, বরং বিশ্ব...

২০২৬-০৯-০৯ ০৮:৩৪

জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা গ্রহণ করব না : খলিলুর রহমান

জাতীয়

জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা গ্রহণ করব না : খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব‌লে‌ছেন, সভাপতির দায়িত্ব পালনকা‌লে জাতিসংঘের...

২০২৬-০৯-০৮ ২৩:৩৪

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থতা নিয়ে সংসদে আলোচনা

জাতীয়

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থতা নিয়ে সংসদে আলোচনা

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে প্রত্যর্পণ প্রক্রিয়াকেও...

২০২৬-০৯-০৮ ২২:২০