বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

ধর্ষণ মামলায় আদালতেই বিয়ে, জামিন পেলেন আসামি সাইফুল

ধর্ষণ মামলায় আদালতেই বিয়ে, জামিন পেলেন আসামি সাইফুল

ধর্ষণ মামলায় গ্রেপ্তার থাকা সাইফুল ইসলাম আদালতেই বাদীকে বিয়ে করার পর জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ জানান, ভুক্তভোগী নারী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। দুই পক্ষের মধ্যে আপসের ভিত্তিতে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়েতে সম্মতি হয়, পরে আদালতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। আদালত আসামিকে তিন মাসের মধ্যে দেনমোহরের টাকা পরিশোধের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এম মিজানুর রহমান বলেন, বিষয়টি আপসের মাধ্যমে সমাধান হয়েছে এবং দুই পক্ষ সংসার করতে সম্মত হওয়ায় জামিন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে সাইফুল ইসলাম ও ওই নারীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ২৫ জানুয়ারি ভাটারা থানায় মামলা করেন ওই নারী। এরপর ৩১ মার্চ বারিধারা এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

এরপর কারাগারে থাকা অবস্থায় আদালতে উভয় পক্ষের আপসের ভিত্তিতে বিয়ের মাধ্যমে মামলার অগ্রগতি ঘটে এবং জামিন পান সাইফুল ইসলাম।

আরও

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মা...

২০২৬-০৯-২৭ ১৯:৪২

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আইন-আদালত

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন...

২০২৬-০৯-২৭ ১৪:২২

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯