বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিমের ছেলেকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ২৫ জুন সায়েদ আহমেদ ও রেহানা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও রেহানার নামে থাকা বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য তাকে মারধর করতেন সায়েদ।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রেহানার মা রেজিয়া বেগম মেয়ের কামরাঙ্গীরচরের বাসায় গেলে অনেকক্ষণ ডাকাডাকির পর সায়েদ দরজা খোলেন। ভেতরে গিয়ে তিনি দেখেন, রেহানা ছেলেকে নিয়ে শুয়ে আছেন। তাকে জাগাতে গিয়ে বুঝতে পারেন, তিনি মারা গেছেন—শরীর ঠান্ডা এবং মুখে আঘাতের চিহ্ন ছিল।

রেজিয়ার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও সায়েদ ও তার ভাই শফি আহমেদ তাতে বাধা দেন। পরে জানা যায়, যৌতুকের জন্য রেহানাকে নির্যাতন করা হতো এবং ঘটনার দিনও তাকে মারধর করা হয়।

পরে রেহানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানালেও দ্রুত আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় প্রথমে থানায় মামলা নিতে গড়িমসি হলে ৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন রেজিয়া বেগম। আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

প্রথম তদন্তে অসন্তোষ প্রকাশ করে বাদী নারাজি দিলে আদালত সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরবর্তী তদন্তে সায়েদ আহমেদকে অভিযুক্ত করা হলেও তার ভাই শফি আহমেদকে নির্দোষ হিসেবে অব্যাহতি দেওয়া হয়।

সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সায়েদ আহমেদকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।নেওয়া হবে।

আরও

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দ...

২০২৬-০৬-২৩ ১৯:৫১

চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

আইন-আদালত

পরকীয়ার জেরে ধর্ষণ ও হত্যা চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ চার বছর ধরে ক্লুলেস থাকা শিপ্রা রানী দাস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ব্রাহ্মণবাড়িয়ার...

২০২৬-০৬-২২ ২২:৩৮

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আইন-আদালত

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় হাইকোর্টের...

২০২৬-০৬-১৮ ১৯:২১

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

আইন-আদালত

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্...

২০২৬-০৬-১৭ ২০:০৩