মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘প্রিমিয়ার প্লাস’ নামের এই সেবায় যাত্রীরা পাবেন নতুন মডেলের সেডান গাড়ি এবং ভালো রেটিং পাওয়া চালকের সুবিধা।

নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘প্রিমিয়ার প্লাস’ নামের এই সেবায় যাত্রীরা পাবেন নতুন মডেলের সেডান গাড়ি এবং ভালো রেটিং পাওয়া চালকের সুবিধা।

উবার জানিয়েছে, যেসব যাত্রী আরও আরামদায়ক ও উন্নতমানের যাতায়াত চান তাদের কথা চিন্তায় রেখেই চালু করা হয়েছে এই সেবা। নতুন গাড়ি, উন্নত সেবার মান এবং অভিজ্ঞ চালকের মাধ্যমে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ পাবেন।

‘প্রিমিয়ার প্লাস’ সেবায় থাকছে নতুন সেডান গাড়ির বাড়তি আরাম। পাশাপাশি ভালো রেটিং পাওয়া চালকের সঙ্গে নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রার সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “যাত্রীদের অভিজ্ঞতা আরও ভালো করতে আমরা নিয়মিত নতুন সেবা চালু করছি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য, যারা আরও উন্নত গাড়ি ও মানসম্মত সেবা চান।”

তিনি বলেন, “এই সেবার মাধ্যমে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতা বজায় রেখেই যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়া হবে।”

যেভাবে ব্যবহার করবেন ‘প্রিমিয়ার প্লাস’

উবার অ্যাপ চালু করে প্রথমে গন্তব্য লিখতে হবে। এরপর রাইডের তালিকা থেকে ‘প্রিমিয়ার প্লাস’ নির্বাচন করতে হবে। ভাড়ার তথ্য দেখে বুকিং নিশ্চিত করলেই নির্ধারিত গাড়ি পৌঁছে যাবে যাত্রীর কাছে।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫