শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকায় বিস্ফোরণ-অগ্নিসংযোগ, গাড়ি পার্কিংয়ে মালিক সমিতির জরুরি নির্দেশনা

ঢাকায় বিস্ফোরণ-অগ্নিসংযোগ, গাড়ি পার্কিংয়ে মালিক সমিতির জরুরি নির্দেশনা

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে বাসসহ কোনো ধরনের যানবাহন পার্কিং না করতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকাসহ সারা দেশে চলাচলকারী সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম এ জরুরি নির্দেশনা দিয়েছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পরদিনই এ নির্দেশনা দিল পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই পরিবহনগুলো সড়কের দুই পাশে কিংবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্কিং করা যাবে না।

একই সঙ্গে প্রতিদিন চলাচল শেষে সব ধরনের যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখার জন্য দেশের সব মালিক ও শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার এক বার্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী থানার সামনেসহ অন্তত আটটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর মধ্যে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তবে এসব ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের পাশে পার্কিং না করার আহ্বান জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

আরও

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

জাতীয়

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি...

২০২৬-০৯-১৯ ২০:৫৬

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে...

২০২৬-০৯-১৯ ১৯:৫৭

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে আগামী ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সচিব...

২০২৬-০৯-১৯ ১৮:৪০

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

জাতীয়

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের...

২০২৬-০৯-১৯ ১৮:৩০

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

জাতীয়

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা...

২০২৬-০৯-১৯ ১৮:১৯