শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আইনজীবী হিসেবে মানবিকতার চর্চাও প্রয়োজন: আইনমন্ত্রী

আইনজীবী হিসেবে মানবিকতার চর্চাও প্রয়োজন: আইনমন্ত্রী

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকাকে এ পেশার অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনজীবী হিসেবে মানবিকতার চর্চার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, আদালতের একজন কর্মকর্তা হিসেবে একজন আইনজীবীর দায়িত্ব আদালতকে সঠিক সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় সহায়তা করা।

আইনে কোনো অসংগতি নজরে এলে তা সংশোধনের জন্য আইনের শিক্ষার্থীদের খসড়া প্রস্তাব তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কোনো আইনে অসংগতি থাকলে সেটির সংশোধনের বিষয়ে শিক্ষার্থীদের চিন্তা ও প্রস্তাব সরকারকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান আইনমন্ত্রী। এ সময় তিনি ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার বিষয়ে সচেতন থাকার কথা বলেন।

আরও

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

জাতীয়

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি...

২০২৬-০৯-১৯ ২০:৫৬

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে...

২০২৬-০৯-১৯ ১৯:৫৭

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে আগামী ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সচিব...

২০২৬-০৯-১৯ ১৮:৪০

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

জাতীয়

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের...

২০২৬-০৯-১৯ ১৮:৩০

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

জাতীয়

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা...

২০২৬-০৯-১৯ ১৮:১৯