রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ডেথ ওভারে যে তাণ্ডবে ডেভিডের ইতিহাস

ডেথ ওভারে যে তাণ্ডবে ডেভিডের ইতিহাস

আইপিএলে বরাবরই ছক্কা হাঁকানোর জন্য পরিচিত টিম ডেভিড। ৫২ ম্যাচের ক্যারিয়ারে তার ছক্কার সংখ্যা ৬৯। অথচ চার মেরেছেন ৫৮টি! চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। মাত্র ৩৫ বল খেলে ইতোমধ্যে হাঁকিয়েছেন ৯টি ছক্কা।

রবিবার বেঙ্গালুরুতে ১৭ বলের এক অবিশ্বাস্য ইনিংসে ৮টি ছক্কা হাঁকান তিনি। যা চেন্নাই সুপার কিংসের বোলারদের মতো স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও সহজে ভুলতে পারবেন না।

রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে যেন তিনি ঝড় তুললেন, তার অবিশ্বাস্য সব ছক্কায় ম্যাচের গতিপথই পাল্টে দেয়। যা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল সংগ্রহ এনে দেয়। পরে সেই ধাক্কা সামলাতে পারেনি চেন্নাই সুপার কিংস। হার মানে ৪৩ রানে।

ডেভিড যখন ক্রিজে নামেন, তখন বেঙ্গালুরু রান তুলছিল ওভারপ্রতি ১০.৭০ হারে। অপর প্রান্তে দারুণ ছন্দে ছিলেন রজত পতিদারও। তাতে সময় নিয়ে আক্রমণে যাওয়ার সুযোগ পান ডেভিড। প্রথম চার বলে রান না পেলেও ধীরে ধীরে গিয়ার বদলান তিনি।

১৬.২ ওভারে দলের রান ছিল ৩ উইকেটে ১৭৪। তখন ডেভিডের সংগ্রহ ৬ বলে ৩, আর পতিদার ১৫ বলে ৪০। এরপরই শুরু হয় ডেভিড তাণ্ডব। ১৯ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৩৭! ডেভিডের স্কোর তখন ২৩ বলে ৬৫! এই ১৭ বলেই তিনি হাঁকান ৮টি ছক্কা ও ২টি চার। যার ফলে সম্ভাব্য ২২০ রানের ইনিংস গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ২৫০! তাতে হতবিহ্বল হয়ে পড়ে সিএসকে। ব্যাট হাতে তারা ১৯.৪ ওভারে থামে ২০৭ রানে।

ম্যাচ শেষে সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, ‘শেষ পাঁচ ওভারে ডেভিডই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম, এরপর তারা রকেটের মতো ছুটেছে। সেখানেই ম্যাচটা হারি।’

তবে ভাগ্য কিছুটা সহায় না হলে ভিন্ন গল্পও হতে পারতো। ১৮তম ওভারে আংশুল কাম্বোজের ইয়র্কারে বোল্ড হয়েছিলেন ডেভিড। কিন্তু নো-বল হওয়ায় বেঁচে যান তিনি। পরের ফ্রি-হিটে মারেন ছক্কা, আর এরপর জেমি ওভারটনের ওভার থেকে নেন ৩০ রান (৬, ২, ৪, ৬, ৬, ৬)। ওই ওভারেই মাত্র ২১ বলে পূরণ করেন ফিফটি।

ডেভিড শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৫ বলে ৭০ রানে। তার ৬৮ রানই এসেছে ডেথ ওভারে; যা আইপিএল ইতিহাসে এক ইনিংসে ডেথ ওভারে সর্বোচ্চ। ম্যাচের পর নিজের বিধ্বংসী ইনিংস নিয়ে বলেছেন, ‘সব দিন এমন যায় না। পতিদার অসাধারণ খেলছিল, আমি তার কাছ থেকে স্ট্রাইক নিচ্ছিলাম। দলকে বড় স্কোরে নিয়ে যেতে পেরে দারুণ লাগছে।’

এই বিধ্বংসী ব্যাটিংয়ের পেছনে প্রস্তুতির ভূমিকাও বড় বলে জানান ডেভিড। বিশেষ করে দিনেশ কার্তিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে শাণিত করেছে, ‘আমরা অনুশীলনে অনেক কাজ করি। নিজের মৌলিক জায়গা ঠিক রেখে উন্নতির চেষ্টা করি। আইপিএলে কয়েক বছর খেলার অভিজ্ঞতায় এখন নিজের ওপর চাপও কম দিই।’

আরও

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪