বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সেনেগালের বিরুদ্ধে এবার ডোপিং টেস্ট এড়ানোর গুরুতর অভিযোগ

সেনেগালের বিরুদ্ধে এবার ডোপিং টেস্ট এড়ানোর গুরুতর অভিযোগ

সেনেগাল ও মরক্কোর আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনাল নিয়ে বিতর্ক থামছেই না। এবার সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়িয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনাল ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার শিরোপা হারানো দল সেনেগালের বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ—ডোপিং টেস্ট এড়িয়ে যাওয়ার।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত সেই ফাইনালে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে পেনাল্টি ইস্যুতে অসন্তোষ প্রকাশ করে একপর্যায়ে মাঠ ছেড়ে যায় দলটি। পরবর্তীতে মরক্কোর অভিযোগের ভিত্তিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল এই ঘটনাকে ‘ম্যাচ বর্জন’ হিসেবে বিবেচনা করে। ফলে সেনেগালের শিরোপা বাতিল করে ৩-০ ব্যবধানে মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়। যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করেছে সেনেগাল, যার রায় এখনো মেলেনি।

এরই মধ্যে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মরক্কান সাংবাদিক ইউসেফ আল-তামসামানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ফাইনালের পর সেনেগালের খেলোয়াড়রা ডোপিং পরীক্ষায় অংশ না নিয়েই স্টেডিয়াম ত্যাগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, পুরস্কার বিতরণীর মাত্র ৩৫ মিনিটের মধ্যেই দলটি রাবাতের প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়াম ছাড়ে, যা ডোপিং পরীক্ষা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় নয়। এ বিষয়ে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই সাংবাদিক, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক ফুটবলে ডোপিং পরীক্ষা অত্যন্ত কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হয়। প্রতিটি ম্যাচ শেষে দুই দলের অন্তত দুইজন খেলোয়াড়কে পরীক্ষার জন্য নমুনা দিতে হয়, যা সাধারণত লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচিত খেলোয়াড়দের নির্দিষ্ট কক্ষে গিয়ে পরীক্ষা দিতে হয় এবং পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের তত্ত্বাবধানে রাখা হয়।

এমন নিয়ম থাকা সত্ত্বেও সেনেগালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে পুরো টুর্নামেন্টের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কী অবস্থান নেয়।

আরও

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

খেলাধুলা

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা কার্লো আন...

২০২৬-০৬-২৯ ১০:৪৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করলেও বাকি দুই ম্যাচ হেরেই বাড়ির পথ ধরে সৌদি আরব। কিন্তু এরপর থেকে তাদের ঘ...

২০২৬-০৬-২৯ ১০:০৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে টেক্সাস...

২০২৬-০৬-২৯ ০৮:৫২