বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

সারা দেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও আনন্দময় ও রোমাঞ্চকর করে তুলতে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘আকিজ পাইপস’ নিয়ে এসেছে অভিনব আয়োজন, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ জুলাই) রাজধানী ঢাকার আলু বাজার সংলগ্ন সুরিটোলা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আকিজ পাইপসের সুসজ্জিত ক্যারাভ্যান এসে পৌঁছেছে, যা স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

এই ক্যাম্পেইনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো খেলার অনন্য নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও, ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’-এ প্রতিযোগীরা আকিজ পাইপ ব্যবহার করে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে মুখের ফুঁ দিয়ে নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বল বিপক্ষ দলের গোলপোস্টে পাঠানোর লড়াই করবেন। খেলার এই মজার ও সহজ নিয়মের কারণে সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন।

রাজধানী ঢাকার আজকের এই বিশেষ কার্যক্রম সম্পর্কে আকিজ পাইপসের এরিয়া সেলস ম্যানেজার মো. রুবেল রানা বলেন, “আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। আমরা আনন্দিত যে, ঢাকা বিভাগের এর মানুষ ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনার সাথে আমাদের এই নতুন অভিজ্ঞতাকে যেভাবে গ্রহণ করেছেন।”

আকিজ পাইপসের এই ক্যারাভ্যান ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে চিরচেনা আবেগ, তার প্রতি সম্মান জানিয়ে দেশের প্রতিটি প্রান্তে উৎসবের আমেজ পৌঁছে দেওয়া। খেলার পাশাপাশি মাঠে আসা দর্শকদের জন্য রয়েছে বৈচিত্র্যময় বিনোদন ও আকর্ষণীয় সব পুরস্কারের ব্যবস্থা।

বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগ ও একতার প্রতীক। সেই আবেগকে উদযাপন করতেই আকিজ পাইপস দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। (বিভাগের নাম)-এর ফুটবলপ্রেমীদের জন্য এই চ্যাম্পিয়নশিপ চলবে আগামী ২১.০৭.২০২৬ পর্যন্ত।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১