বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব মাদ্রাসায় জরুরি নির্দেশনা

দেশের সব মাদ্রাসায় জরুরি নির্দেশনা

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেশের প্রতিটি মাদ্রাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন, নিয়মিত অনুশীলন এবং আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠনের তথ্য বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে দেশের সব এলাকায় টুর্নামেন্টের খেলা শুরু হবে।

এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন এবং দলগুলোকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে। অর্থাৎ প্রতিটি মাদ্রাসায় মোট চারটি ফুটবল দল থাকতে হবে।

এ ছাড়া গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন করে [email protected] ই-মেইল ঠিকানায় সংশ্লিষ্ট তথ্য পাঠাতে হবে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আরও

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

আজ ১৮ জুলাই ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টা...

২০২৬-০৭-১৮ ১৭:৪৫

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হল ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট ফর ইয়াং লার্নারস

শিক্ষা-ক্যাম্পাস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হল ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট ফর ইয়াং লার্নারস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) আজ ব্রিটিশ কাউন্সিলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চ...

২০২৬-০৭-১৬ ২০:০৭

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও ন...

২০২৬-০৭-১৫ ২২:৩৯

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের ৬ সদস্যের প্রতিনিধিদল

শিক্ষা-ক্যাম্পাস

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের ৬ সদস্যের প্রতিনিধিদল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধ...

২০২৬-০৭-১৫ ১৮:৫০

বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সরকারের ৫ উদ্যোগ

শিক্ষা-ক্যাম্পাস

বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ...

২০২৬-০৭-১৫ ১৮:০৩

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগ ও প্রশ্নগুলোর জবাবে পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছ...

২০২৬-০৭-১৪ ২৩:৪৪