সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরা হচ্ছে না। চলমান পাকিস্তান সিরিজকে ঘিরে তার দেশে ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি সেই সিরিজে অংশ নিতে দেশে আসেননি।

তাই প্রশ্নটা ক্রমে বেড়েই চলেছে, কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব? কোথায় আটকে আছে তার দেশে ফেরার পথটা? অবশেষে নিজেই সেসব বিষয়ে মুখ খুলেছেন এই অলরাউন্ডার। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব নিজেই জানিয়েছেন কবে দেশে ফেরার পরিকল্পনা করছেন।

পডকাস্টে সাকিব জানান, তিনি দেশে ফেরার বিষয়ে আশাবাদী। তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতার সমাধান হলেই দ্রুত দেশে ফিরবেন বলেও জানান তিনি। সাকিব বলেন, ‘আমি আশা করি ফিরতে পারব, বিষয়গুলো এখন মূলত আইনি জটিলতার মধ্যে রয়েছে এবং সেগুলো সমাধানের চেষ্টা চলছে।'

তিনি মনে করেন, বিসিবি এ বিষয়ে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছে। বোর্ড যদি আরও সক্রিয়ভাবে উদ্যোগ নেয়, তাহলে সমস্যাগুলোর সমাধান হয়তো আরও দ্রুত সম্ভব হতে পারে। তিনি বলেন, ‘বোর্ড এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে। একটু বেশি চেষ্টা করলে এই বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে।’

তিনি আরও বলেন, আইনি বিষয় হওয়ায় পুরো প্রক্রিয়া কতদিন লাগতে পারে তা তার নিজের পক্ষেও নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এমন পরিস্থিতির অভিজ্ঞতা আগে তার হয়নি। তাই আপাতত এসব জটিলতা নিরসনের অপেক্ষায় রয়েছেন তিনি।

সাকিব সারা জীবন লড়েছেন খেলোয়াড়দের বিপক্ষে। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনীতির মাঠেও ‘লড়েছেন’। তবে আদালতের লড়াই এবারই প্রথম। স্বীকার করলেন পরিস্থিতিটা তার কাছে অপরিচিত। তিনি বলেন, ‘এই আইনি বিষয়গুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

তবে এসব মিটে গেলেই যে কেবল তিনি ফিরতে পারবেন, সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার কথা, ‘আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। একদিন যদি বিষয়টার সমাধান হয়, ইনশাআল্লাহ পরদিনই ফিরব।’

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭