সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে

দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম পরিদর্শন

দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম পরিদর্শন

ফেনী জেলা প্রশাসন ও ফেনী পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত চলমান অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯) জুলাই দুইদিন সশরীরে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

এই যৌথ পরিদর্শন কার্যক্রমে অন্যান্যদের মাঝে সড়ক ও জনপথ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) ফেনীর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ জামিল, গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী এ. কে এম সাকিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা নাছরিন কান্তা, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) ফেনী সদর উপজেলার প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম বলেন, ফেনী পৌরসভা ও সদর উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে হবে। শহরের ট্রাংক রোডের শহীদ মিনার দক্ষিণ পাশ থেকে শুরু করে দাউদপোল খাল এবং সেখান থেকে লালপোল হয়ে লেমুয়া ব্রীজ কালীদাস পাহালিয়া নদী পর্যন্ত বিস্তৃত অংশ সমুহ খালের গতিপথ সুগম রাখতে এবং পানি প্রবাহ স্বাভাবিক করতে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর জন্য পৌরসভা, সদর উপজেলা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্থানীয় বাসিন্দা মো. করিমুল হক জিসান জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে কেবল সীমানা নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত কার্যকর ও স্থায়ী উচ্ছেদ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২