মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরিক্ষার্থী আহত

ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরিক্ষার্থী আহত

গাজীপুরের শ্রীপুরে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের মজনু মিয়ার ছেলে জাহিদ হাসান (১৮), দক্ষিণ ধনুয়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে আবির হোসেন (১৮), একই এলাকার জহুর মিয়ার ছেলে সজিব (১৭), লুৎফর রহমানের ছেলে আহাদ (১৭) ও হারুন মিয়ার ছেলে পাপ্পু (১৮)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে অটোরিকশায় করে তারা পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এসময় শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে। পরে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে অটোরিকশা থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। এসময় তিন জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, আহতরা আমাদের স্কুলের শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে দুজন শিক্ষক সেখানে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন পরীক্ষা দিতে গিয়েছে। বাকি তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় আহত দুইজন দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সকালে অটোরিকশা করে তারা পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহমুখী ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজন শিক্ষার্থী বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রয়েছে। দুর্ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩