রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তাজ নেহার।

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তাজ নেহার। অন্যদিকে সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা শারমিন সুলতানা এবার বাদ পড়েছেন।

ঘরের মাঠে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষ করেই এখন বিশ্বকাপ প্রস্তুতিতে মন দিচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। আগামী ১২ মে থেকে শুরু হবে বিশ্বকাপ ক্যাম্প।

ইংল্যান্ডে আগামী ১২ জুন শুরু হবে ১২ দলের এই মেগা আসর। কঠিন গ্রুপ ‘এ’-তে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, ভারত নারী ক্রিকেট দল, পাকিস্তান নারী ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ও নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।

বাংলাদেশের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০, ২৫ ও ২৮ জুন।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০