বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়, প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা অন্তত ২৮ জন।

কর্তৃপক্ষ জানায়, জিনজিয়াং শহরের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীদের কয়েক ডজন সদস্য কাজ করছেন।

প্রকাশিত অগ্নিকাণ্ডের এক ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নিশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে (০৪০০ জিএমটি) ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিবৃতিতে বলা হয়, আগুন লাগার কয়েক ঘণ্টা পরও কারখানার ভেতরে মানুষ আটকে ছিলেন। তাদের উদ্ধারে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি যানবাহন মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় ‘ব্যাপক প্রাণহানির’ কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, দমকলকর্মীরা আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবনে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনের ভাঙা জানালা দিয়ে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যায়।

শোকবার্তায় শি জিনপিং বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধারকাজে কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি রাখা যাবে না।’ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণ যত দ্রুত সম্ভব উদঘাটন করতে হবে এবং দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।’

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক’ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, কয়েকজন ব্যক্তি এখনো কারখানার ভেতরে আটকে রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীন দেশজুড়ে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করে।

এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জন নিহত হন।

আরও

লোহিত সাগরের তেল পাইপলাইন সম্প্রসারণ করছে সৌদি

আন্তর্জাতিক

লোহিত সাগরের তেল পাইপলাইন সম্প্রসারণ করছে সৌদি

সৌদি আরব লোহিত সাগর উপকূল পর্যন্ত বিস্তৃত তাদের প্রধান অপরিশোধিত তেল পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। দুব...

২০২৬-০৭-০৭ ২২:১৫

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

আন্তর্জাতিক

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে ভয়াবহ ঝড়, টর্নেডো ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ এবং হাজার হা...

২০২৬-০৭-০৭ ২২:০৯

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির শোকযাত্রায় মাহমুদ আহমাদিনেজাদ

আন্তর্জাতিক

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির শোকযাত্রায় মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমক্ষে উপস্থিত হয়ে মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটালেন দেশটির সাবেক প...

২০২৬-০৭-০৭ ১৭:৫৭

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের, নতুন করে বাড়ল নিরাপত্তা উদ্বেগ

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের, নতুন করে বাড়ল নিরাপত্তা উদ্বেগ

প্রশান্ত মহাসাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চ...

২০২৬-০৭-০৭ ১৩:০৩

ফুটবলারের লাল কার্ড স্থগিত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

আন্তর্জাতিক

ফুটবলারের লাল কার্ড স্থগিত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগান। স্বয়ংক্রিয়ভাবে তার ওপর এক ম্যাচের নিষ...

২০২৬-০৭-০৬ ২১:৪০

বিদেশিদের জমি কেনার সুযোগ দিল সৌদি আরব

আন্তর্জাতিক

বিদেশিদের জমি কেনার সুযোগ দিল সৌদি আরব

সৌদি আরবের রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সম্পত্তি ক্রয়ের সুযোগ উ...

২০২৬-০৭-০৫ ২৩:১৬