বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল

চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে ২০ সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ১৬ এপ্রিল ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামী ২১ এপ্রিল প্রতিনিধিদলটি দেশে ফিরবেন। সফরকালে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি’র সঙ্গে নানা বিষয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় হবে।

গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম বন্ধুপ্রতিম কোনো দেশের আমন্ত্রণে দলটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিদেশ সফরে যাচ্ছে। প্রতিনিধিদলে যারা থাকছেন, তাদের অধিকাংশই নবনির্বাচিত সংসদ সদস্য বলে জানা গেছে।

চীন সফরে বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য সাইদ আল নোমান, সংসদ সদস্য মনোয়ার হোসেন, মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, এলজিআরডি মন্ত্রীর একান্ত সহকারী ইউনুস আলী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

আরও

সিঙ্গাপুরে চিকিৎসা নিতে সস্ত্রীক গেলেন মির্জা ফখরুল

রাজনীতি

সিঙ্গাপুরে চিকিৎসা নিতে সস্ত্রীক গেলেন মির্জা ফখরুল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মি...

২০২৬-০৪-০৭ ০৯:৫২

ছাত্রশিবির চায় জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন

রাজনীতি

ছাত্রশিবির চায় জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির চায় জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা, য...

২০২৬-০৪-০৬ ২১:৪১

রাষ্ট্রপতি: বর্তমান সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

রাজনীতি

রাষ্ট্রপতি: বর্তমান সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আওতায় প...

২০২৬-০৪-০৬ ২১:৩৯

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমান

রাজনীতি

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ তা মেনে নিক ব...

২০২৬-০৪-০৬ ২১:১০

“আগের সিস্টেম অক্ষুণ্ন থাকলে যেকোনো ব্যক্তি হাসিনা হয়ে উঠতে পারে”: হাসনাত আবদুল্লাহ

রাজনীতি

“আগের সিস্টেম অক্ষুণ্ন থাকলে যেকোনো ব্যক্তি হাসিনা হয়ে উঠতে পারে”: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামোর সংস্কার না করলে দেশের অন্ধকারে ফিরে যাওয়ার আশঙ্কা আছ...

২০২৬-০৪-০৬ ১৫:৫৩

সংসদে আখতার হোসেনের অভিযোগ: সংস্কারের ঘোড়াকে লাগাম দিতে চায় বিএনপি

রাজনীতি

সংসদে আখতার হোসেনের অভিযোগ: সংস্কারের ঘোড়াকে লাগাম দিতে চায় বিএনপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন রোববার (৫ এপ্রিল) সংসদে অভিযোগ করেছেন যে, সংস্কারের “ঘ...

২০২৬-০৪-০৫ ২১:৪৩