চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি
|
২০২৬-০৮-৩১ ১৭:৩৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে এবং দীর্ঘ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। সোমবার ৩১ আগস্ট দুপুর ২ টার সময় যশোর সার্কেলের আওতাধীন মাগুরা জেলার ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী একুশ জেলা লাইন সাহায্যকারী গেটিজ শ্রমিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তালিম মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ রমজান শেখের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও আন্দোলনে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মী মোঃ লিটন ফকির, মোঃ বিপুল শেখ, মোঃ দুলাল শেখ, মোঃ নুর হোসেন খান, মোঃ মাসুদ রানা (২), মোঃ রিপন ফকির, মোঃ ইয়াছিন ফকির, মোঃ ছোবহান ফকির, মোঃ নাজিম উদ্দিন, মোঃ শুকুর বিশ্বাস, মোঃ মাসুদ রানা (১), মোঃ হাবিব মোল্যা, মোঃ শিমুল পারভেজ, মোঃ রাব্বি বিশ্বাস, মোঃ রাহিদ বিশ্বাস, মোঃ নুর আলী শেখ ও মোঃ শানু মিয়া সহ অন্যান্য শ্রমিকবৃন্দ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, তারা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ দিন অস্থায়ী ভিত্তিতে সেবা দিলেও তারা ন্যায্য অধিকার ও চাকরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে একযোগে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।