সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে গত ২৮ ও ২৯ আগস্ট রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) ক্যাম্পাসে ‘দ্বিতীয় ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’ আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘স্পোর্টস ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ ২০২৬’ -এর উদ্বোধনী আসর হিসেবে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল। এতে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ডেনমার্ক, মিশর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি, আইওএম, আইএফসি এবং আইএসডির প্রতিনিধিরাও আয়োজনে অংশগ্রহণ করেন।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আলাপ’ -এর নির্বাহী সম্পাদক আহরার হোসেন; মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম (যিনি বিজয়ী দলগুলোর হাতে ক্রেস্ট তুলে দেন); ইবিএল-এর হেড অব ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশনস জিয়াউল করিম; পূর্বাণী লাইফস্টাইল লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শাহজালাল সুমন এবং চেম্বার ওয়ানের আইনজীবী মারিয়া তানজিমাৎ। 

আয়োজন সম্পর্কে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, “মানুষের মধ্যে আস্থা ও পারস্পরিক সমঝোতার একটি বড় মাধ্যম হলো খেলাধুলা। এই আয়োজনটি প্রথাগত কূটনৈতিক পরিবেশের বাইরে গিয়ে আমাদের আন্তর্জাতিক অংশীদার ও স্বাগতিক প্রতিষ্ঠানগুলোর জন্য খোলামেলা আলাপ-আলোচনা ও সম্পর্ক জোরদার করার একটি চমৎকার পরিবেশ তৈরি করেছে।”

আইএসডির ডিরেক্টর মাইক মিলার বলেন, “কূটনৈতিক মহলের অতিথিদের আমাদের ক্যাম্পাসে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বৈচিত্র্য ও আন্তর্জাতিক চেতনাকে ধারণ করা আমাদের আইবি কারিকুলামের মূল লক্ষ্য। বৈশ্বিক প্রতিনিধি ও প্রতিষ্ঠানগুলোর এই ক্রীড়াসুলভ মেলবন্ধন আইবি’র সেই দর্শনেরই প্রতিফলন।”

প্রতিযোগিতার বাইরেও এই আয়োজনটি আন্তর্জাতিক প্রতিনিধিদল, স্বাগতিক মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগের দারুণ সুযোগ করে দেয়। উদ্বোধনী ও সমাপনী পর্বের পাশাপাশি খেলার বিরতিতে এবং আপ্যায়নের জায়গায় অতিথিদের একে অপরের সাথে পরিচিত হওয়ার ও নেটওয়ার্কিংয়ের চমৎকার সুযোগ ছিল। 

বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২৯ আগস্ট, ২০২৬ তারিখে দুদিনব্যাপী এই আয়োজনটি সমাপ্ত হয়। প্রতিযোগিতার ব্যাডমিন্টন পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয় আইওএম-এর সোহেল বড়ুয়া ও মো. মোর্শেদুল আলম মুন্না এবং রানার-আপ হয় আইএসডি-এর মানাস ও বৈশাক। ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেসন ও সৈয়দা তাসমিন সুলতানা এবং রানার-আপ হয় ইন্দোনেশিয়ার সাপতো সুদিয়ান্তো ও নূর। টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন হয় ডব্লিউএইচও-এর মো. রুহুল কুদ্দুস ও মো. মহসিন আজাদ এবং রানার-আপ হয় ডব্লিউএইচও-এর নিউটন রনি দাস ও মো. সুজা উদ্দিন ভূঁইয়া। এছাড়া, টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হন ইউএনডব্লিউএফপি-র অয়ন দেওয়ান এবং রানার-আপ হন ডব্লিউএইচও-র মো. রুহুল কুদ্দুস।

আরও

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত...

২০২৬-০৮-৩১ ১৮:১১

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সারা দেশ

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জা...

২০২৬-০৮-৩১ ১৮:০৫

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

সারা দেশ

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল...

২০২৬-০৮-৩১ ১৭:৫৭

ভয়াবহ বন্যার দুই বছর পরও ফেরেনি স্বস্তি, এখনো ঝুঁকিতে ফেনীর মানুষ

সারা দেশ

ভয়াবহ বন্যার দুই বছর পরও ফেরেনি স্বস্তি, এখনো ঝুঁকিতে ফেনীর মানুষ

নদী তীরের জনপদ রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সবার। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৫