মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ব্যক্তিগত বিরোধের জেরে পার্বতীপুরে গৃহস্থের খড়ের পুঞ্জে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ

ব্যক্তিগত বিরোধের জেরে পার্বতীপুরে গৃহস্থের খড়ের পুঞ্জে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার জেরে এক গৃহস্থের খড়ের পুঞ্জে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বড়হরিপুর চান্দিনা গ্রামের মো. আজগার আলীর ছেলে মো. আনিসুর রহমানের বাড়ির পাশে রাখা খড়ের পুঞ্জে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খড়ের বিশাল পুঞ্জটি পুড়ে যায়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর আগেও একই স্থানে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফলে ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯