বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

বগুড়া সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনস বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।

প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু। নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় 

এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন, সমকাল উত্তরাঞ্চল প্রতিবেদক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টিএম মামুন, নিজস্ব প্রতিবেদক অধ্যক্ষ আতিকুর রহমান, ফটোসাংবাদিক ঠান্ডা আজাদ, আল আমিন, মামুনুর রশিদ, বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল, শুভ সংঘের সংগঠক শাফিউল আলম শাফি, মশিউর রহমান জুয়েল, রবিউল করিম রিদয়, সজল শেখ, ক্যামেরাপার্সন আব্দুর রাজ্জাক, আকাশ, এনামুল প্রমুখ।

উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমীন, শাম্মী, রিতা আক্তার সহ সুবিধাভোগীরা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারা জানান, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, সেলাই মেশিন পেয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে নিজের খরচসহ পরিবারকে সহায়তা করবেন। স্বামীর স্বল্প আয়ের সংসারে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারবেন।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা সারা দেশে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি, যা চলমান থাকবে ইনশাল্লাহ।

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথি বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা বাণিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অসচ্ছল নারীদের সামনে এগিয়ে নিতে কাজ করছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘অসচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরণীয়, অনুসরণীয়।’

সাবেক কাউন্সিলার রাজু হোসেন পাইকার বলেন, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নারীদের স্বাবলম্বী করতে, বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন, রাষ্ট্রের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব সামনের দিকে।’

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ‘বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে।

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো সবাই এগিয়ে আসে, সরকারের কর্মকাণ্ড বাস্তবে রূপ দিতে কাজ করে দেশ দাঁড়িয়ে যাবে। সবাই সবার অবস্থান থেকে কাজ করতে হবে।’

ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে কাজ করে নারী সমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে।’

বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। এমন মহতী উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যদি নারীদের স্বনির্ভর করতে কাজ করে তাহলে নারী সসমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে। বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন, রাষ্ট্রের ব্যবসায়ীদের সেভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

আরও

মীরসরাই পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল ২৫শ পরিবারের মাঝে বিতরণ

সারা দেশ

মীরসরাই পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল ২৫শ পরিবারের মাঝে বিতরণ

২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সারাদেশের ন্যায় মীরসরাই পৌরসভায় বিনামূল...

২০২৬-০৫-২০ ১৮:৫০

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে...

২০২৬-০৫-২০ ১৮:৪৩

রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

সারা দেশ

রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবির উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ২০ মে বুধবার সকা...

২০২৬-০৫-২০ ১৮:৪১

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

সারা দেশ

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্স...

২০২৬-০৫-২০ ১৮:৩৯

পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত...

২০২৬-০৫-২০ ১৮:৩৭