বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের এই হাসপাতালটি দুইহাজার শেয়ার থাকবে। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উদ্বোধনী বক্তব্যে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের নির্মাণকাজের সূচনা হচ্ছে।

আধুনিক ঢাকায় গড়ে উঠতে যাওয়া এ প্রকল্পে থাকবে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। এর মাধ্যমে উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে।

তিনি বলেন, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের জন্যও প্রকল্পটি দীর্ঘমেয়াদে মূল্য ও সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আহমেদ ইব্রাহিম সোবহান আরও বলেন, বসুন্ধরা গ্রুপ আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।

মেলাটি ​১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলাটি দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য খোলা থাকবে। এস রহমান প্রপার্টিজের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়, সহজ কিস্তি, চিকিৎসা সেবায় ছাড় এবং কার পার্কিংয়ের মালিকানার মতো নানা সুযোগ রয়েছে। এর পাশাপাশি শেয়ার কিনে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি বিজয়ী হওয়ার আকর্ষণীয় সুযোগও রাখা হয়েছে। এই অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান জানান 

হাসপাতাল প্রকল্পের শেয়ার ছাড়াও এতে মেডিকেল শপ ও ডক্টরস চেম্বারে বিনিয়োগ করা যাবে।

​তানভীর বসুন্ধরা গ্রুপ ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে নির্মিত এই আধুনিক হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকার পাশাপাশি সারাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও স্থানীয়দের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন। 

আগ্রহীরা সরাসরি মেলায় গিয়ে কিংবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (bashundharamedicalcity.com) ও করপোরেট কার্যালয়ে যোগাযোগ করে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এ ছাড়া প্রকল্প সম্পর্কে জানতে এস এম শহীদুর রহমান, চেয়ারম্যান, এস রহমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে। মোবাইল : ০১৩১৮-১৬০৬৫৫। ই-মেইল: [email protected]। হেড অফিস: জেসিএক্স বিজনেস টাওয়ার, লেভেল-১২, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

আরও

তফসিলি ব্যাংকে নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থাপনার নির্দেশ

অর্থনীতি

তফসিলি ব্যাংকে নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থাপনার নির্দেশ

দেশের সব তফসিলি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তি...

২০২৬-০৯-০৭ ১৯:৫৮

জ্বালানি বাজারের নিয়ন্ত্রণে পরিবর্তন: বিইআরসির হাতে দাম নির্ধারণের দাবি

অর্থনীতি

জ্বালানি বাজারের নিয়ন্ত্রণে পরিবর্তন: বিইআরসির হাতে দাম নির্ধারণের দাবি

বিশ্বের অন্যান্য দেশের মতোই জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে সর...

২০২৬-০৯-০৬ ১৮:১১

বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বার্ষিক ডলার ব্যবহারের সীমা বাড়ল

অর্থনীতি

বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বার্ষিক ডলার ব্যবহারের সীমা বাড়ল

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাং...

২০২৬-০৯-০৬ ১৭:৫২

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

অর্থনীতি

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ব...

২০২৬-০৯-০৬ ১৬:৪৬

বিদেশ ভ্রমণে ডলার নেয়ার সীমা বাড়লো, এখন কত?

অর্থনীতি

বিদেশ ভ্রমণে ডলার নেয়ার সীমা বাড়লো, এখন কত?

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশ...

২০২৬-০৯-০৬ ১৬:২৩

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দে...

২০২৬-০৯-০৬ ১৬:১১