মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার জোরদারে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন নড়াইলের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের অংশগ্রহণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন ও পুনঃখনন, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বিপিএম সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাসেদুল হক এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট শহীদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অফিসার মো. রোস্তম আলী সরকারের অগ্রাধিকার কর্মসূচির বিভিন্ন তথ্য-উপাত্ত, বাস্তবায়িত কার্যক্রমের সুফল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও নড়াইল জেলা তথ্য অফিসের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত প্রচার কার্যক্রম তুলে ধরেন।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আরও

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ ক...

২০২৬-০৯-০৮ ১৭:১৮