শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন প্রতিমন্ত্রী

বই-খাতার পাশাপাশি এবার হাতে উঠল একটি করে গাছের চারা। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে বগুড়ার মোকামতলায় প্রায় ছয় হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়েছে। ‘একজন ছাত্র, একটি গাছ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ব্যতিক্রমী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, নতুন প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ এবং তার পরিচর্যার মাধ্যমে একটি সমৃদ্ধ, আধুনিক ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং নিয়মিত পরিচর্যা করে, তবে পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।

আয়োজকদের মতে, শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি পরিবারে বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সবুজের এই বার্তা ছড়িয়ে পড়লে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধও আরও দৃঢ় হবে।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪