বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত

বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত

বরিশালের গৌরনদী উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি ও মাগুরা এলাকায় পাগলা কুকুরের কামড়ে এসব আহতের ঘটনা ঘটেছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছে কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন এবং পাশের আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।

হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে আরও জানা যায়, এর আগের দিন (২৯ এপ্রিল) বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে আলজামিন কুকুরের কামড়ে এবং পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণ করে বাড়িতে ফিরে গেছেন।

আরও

পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান : ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করলো ফেনী পৌরসভা

সারা দেশ

পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান : ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করলো ফেনী পৌরসভা

বহুতল ভবনের পার্কিং স্পেস ভাড়া দিয়ে দোকানপাট বসানোর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। ইতোমধ্যে প...

২০২৬-০৭-০১ ১৯:৪০

মুন্সীগঞ্জে অপহরণের ৫২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

সারা দেশ

মুন্সীগঞ্জে অপহরণের ৫২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অপহরণের প্রায় ৫২ দিন পর আওলাদ হোসেন শেখ (৬৫) নামে এক বৃদ...

২০২৬-০৭-০১ ১৯:২৪

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা

সারা দেশ

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী ব...

২০২৬-০৭-০১ ১৭:২৮

৭ বছরের শিশু ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সারা দেশ

৭ বছরের শিশু ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টার সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

২০২৬-০৭-০১ ১৫:৩৭

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সারা দেশ

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জ...

২০২৬-০৭-০১ ১৩:৫৯