মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরগুনায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনলাইন সভা

বরগুনায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনলাইন সভা

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ও আইবাস++ (IBAS++) পদ্ধতির মাধ্যমে প্রদান উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। একই সময়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে প্রদান এবং পুরো কার্যক্রম স্বচ্ছ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
৭০ জন শিক্ষক এ সভায় উপস্থিত ছিলেন এবং বরগুনা জেলায় মোট ২৬৪ জন শিক্ষক এই কল্যাণ ট্রাস্ট থেকে অর্থ পেয়েছেন।

বক্তারা বলেন, EFT ও IBAS++ পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান সরকারি সেবাকে আরও আধুনিক, জবাবদিহিমূলক ও ভোগান্তিমুক্ত করেছে। এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় তাঁদের প্রাপ্য অর্থ হাতে পাবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে অবসর সুবিধা বিতরণ সরকারের সেবার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩