শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বড় শাস্তি এড়াল চেলসি

বড় শাস্তি এড়াল চেলসি

২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে এজেন্টদের অর্থ প্রদানের নিয়ম লঙ্ঘনের দায়ে এক কোটি পাউন্ড জরিমানা করা হয়েছে চেলসিকে। একই সঙ্গে দুটি ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আপিলে শাস্তি কমাতে পেরেছে চেলসি। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্থগিত রেখে ছয় পয়েন্ট কাটার যে শাস্তি দেওয়া হয়েছিল, সেটা বাতিল হয়েছে।

২০২২ সালে চেলসি ক্লাব কেনার সময় নতুন মালিক টড বোহেলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল স্বতপ্রণোদিত হয়ে ফুটবল অ্যাসোসিয়েশনে ৭৪টি নিয়ম ভঙের ব্যাপারে অভিযোগ আনে।

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে দলবদলের জন্য অনিবন্ধিত এজেন্টদের ও তৃতীয়-পক্ষকে গোপনে চার কোটি ৭০ লাখ পাউন্ড অর্থ দেওয়ার কথা স্বীকার করেছে চেলসি। 

এফএ বলেছে, এই ঘটনায় যাদের অসদাচরণের ঘটনা সামনে এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। চেলসির জরিমানার এক কোটি পাউন্ড বিনিয়োগ করা হবে তৃণমূল ফুটবলে।

২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাডেমির খেলোয়াড়দের নিবন্ধনে নিয়ম লঙ্ঘনের দায়ে গত মার্চে তাৎক্ষণিকভাবে চেলসিকে ৯ মাসের জন্য একাডেমির দলবদলে নিষেধাজ্ঞা দেওয়া হয় ও সাত লাখ ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়।

রোমান আব্রামোভিচ চেলসির মালিক থাকার সময়ে এই নিয়ম লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২০২২ সালের মার্চে আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য সরকার। এই অভিযোগ অস্বীকার করেন তিনি। পরে বিশেষ লাইসেন্স পেয়ে চেলসি ক্লাবের মালিকানা বিক্রি করে দেন তিনি।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১