শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বোতলজাত সয়াবিন তেল উধাও, নতুন কৌশলের অভিযোগ

বোতলজাত সয়াবিন তেল উধাও, নতুন কৌশলের অভিযোগ

সয়াবিন তেলের বাজারে আবারও কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। অসাধু ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে বোতলজাত তেল বাজার থেকে সরিয়ে খোলা তেল বেশি দামে বিক্রি করছেন, ফলে চাপে পড়ছেন ভোক্তারা।

সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি প্রায় ৩৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। যেখানে নির্ধারিত দাম ১৭৬ টাকা, সেখানে অনেক বাজারে ক্রেতাদের প্রতি লিটারে ২১০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, রোববার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৮৫ থেকে ১৯৬ টাকা। তবে বাস্তবে বাজারে দাম আরও বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে- এক সপ্তাহে দাম বেড়েছে ০.২৬%, এক মাসে বেড়েছে ৫.৫৪%,
বছরে বেড়েছে ১৭.২৩%।

খোলা পাম তেলের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। নির্ধারিত দাম ১৬২ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে প্রায় ১৬৮ টাকা বা তার বেশি দামে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজারে কার্যকর তদারকির অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, ভোক্তার স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে এবং অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও

খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

দেশের সব খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২০২৬-০৫-২৭ ২১:৪৩

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

অর্থনীতি

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০২৬ সালের প্রথম দুই মাসে ইইউভুক্ত...

২০২৬-০৫-২৪ ০৯:৩৮

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

অর্থনীতি

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। এ কারণে ঈদের আগে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে...

২০২৬-০৫-২৩ ০৮:৩১

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

অর্থনীতি

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আর মাত্র সপ্তাহখানেক পরেই ঈদুল আজহা। ঈদের আগের সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। ত...

২০২৬-০৫-২২ ১১:৪৫

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

অর্থনীতি

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অ...

২০২৬-০৫-২০ ২১:২৭