শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বৈরুতে ইসরায়েলের হামলা, ‌বেদনাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বৈরুতে ইসরায়েলের হামলা, ‌বেদনাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদ সদস্য ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই উন্মত্ত কুকুরগুলোর লাগাম টেনে ধরতে হবে এবং তাদের জায়গা বুঝিয়ে দিতে হবে।”

তিনি আরও লেখেন, “আজ রাতেই দখলকৃত ভূখণ্ডের আকাশের দিকে নজর রাখুন।”

তার এই মন্তব্যকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েল বিমান হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর স্থাপনা। অন্যদিকে হামলাকে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

রেজায়ির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, বৈরুতে হামলার ঘটনায় ইরান সরাসরি বা পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে বা কখন তা কার্যকর হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও নিবিড়ভাবে নজর রাখছে।

আরও

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী...

২০২৬-০৮-১৩ ০৮:৫৩

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়...

২০২৬-০৮-১২ ২২:৪০