শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বৈরুতে হামলা: ইসরাইলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘সুযোগটি নষ্ট করবেন না’

বৈরুতে হামলা: ইসরাইলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘সুযোগটি নষ্ট করবেন না’

লেবাননের রাজধানী বৈরুতে আজ (রোববার, ১৪ জুন) চালানো ইসরাইলি বিমান হামলাকে ‘অনভিপ্রেত’ বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির যখন খুব কাছাকাছি ওয়াশিংটন, ঠিক সেই মুহূর্তে এমন হামলা হওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন। একই সঙ্গে ভবিষ্যতে লেবাননের কোনো অংশেই আর হামলা না চালাতে ইসরাইলি বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন তিনি। বিবিসি ও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’–এ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আজ সকালের বৈরুত হামলা হওয়া উচিত হয়নি। বিশেষ করে আজকের মতো একটি দিনে এটি একেবারেই বেমানান, যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির খুব কাছে রয়েছি।’

ইসরাইলের ‘নিজেকে রক্ষা করার অধিকার’ আছে স্বীকার করেও ট্রাম্প বলেন, হিজবুল্লাহর যে হামলার জবাবে ইসরাইল এই পদক্ষেপ নিয়েছে, তা ছিল ‘খুবই সামান্য ও অর্থহীন’। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি, তাই এমন গুরুত্বপূর্ণ একটি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে যে, ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকটি (এমওইউ) কেবল বৈরুত নয়, বরং পুরো লেবাননের জন্য প্রযোজ্য হবে। এর আগে ইসরাইলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে তারা কেবল বৈরুতে হামলা বন্ধ করবে কিন্তু দক্ষিণ লেবাননের ভেতরে অভিযান চালিয়ে যাবে।

ট্রাম্প সেই অবস্থানের বিরোধিতা করে বলেন, ‘ইসরাইলের পক্ষ থেকে লেবাননের কোথাও আর হামলা হওয়া উচিত নয়। একইভাবে হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষেরও ইসরাইলের ওপর হামলা চালানো উচিত হবে না।’

এই সমঝোতাকে একটি ‘দীর্ঘ ও সুন্দর শান্তির শুরু’ হিসেবে অভিহিত করে ট্রাম্প সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান। উত্তেজনার পারদ কমিয়ে আনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা এই সুযোগটি নষ্ট না করি!’

বিশ্লেষকরা মনে করছেন, শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ে ট্রাম্পের এই প্রকাশ্য ক্ষোভ নেতানিয়াহু প্রশাসনের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে।

আরও

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী...

২০২৬-০৮-১৩ ০৮:৫৩

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়...

২০২৬-০৮-১২ ২২:৪০