বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান সহায়তার মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন সামর্থ্যবান ব্যক্তিরা।

মানুষের এমন উদারতার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে এই লেনদেনের ওপর সব ধরনের সার্ভিস চার্জ বা মাশুল মওকুফ করেছে নগদ কর্তৃপক্ষ। এরফলে অনুদানের শতভাগ টাকাই নির্ধারিত দাতব্য সংস্থায় পৌঁছাবে। দাতা ব্যক্তিরা নগদ অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই এই অনুদান পাঠাতে পারবেন।

নগদ অ্যাপের মাধ্যমে অনুদান দিতে গ্রাহককে অ্যাপে প্রবেশ করে ‘ডোনেশন’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দের পার্টনার বা সহযোগী সংস্থা ও অনুদানের পরিমাণ উল্লেখ করে পিন নম্বর দিয়ে লেনদেনটি সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে গ্রাহকেরা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করেও অনুদান পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে কোড ডায়াল করার পর অনুদান অপশনে গিয়ে পছন্দের দাতব্য সংস্থা ও অনুদানের পরিমাণ লিখে পিন নম্বরের মাধ্যমে লেনদেনটি নিশ্চিত করতে হবে।

নগদের প্রধান সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল-মার্কাজুল ইসলামী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, কেকে ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, মিশন সেভ বিডি, শক্তি ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ এনজিও।

এই উদ্যোগ সম্পর্কে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রয়োজনের সময় নগদের গ্রাহকেরা যাতে সহজেই আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে, সে জন্য দেশের শীর্ষস্থানীয় সব দাতব্য সংস্থা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। দান করার ক্ষেত্রে গ্রাহকের লেনদেনের ওপর কোনো রকম ফি বা চার্জও রাখা হয়নি। মানবতার ডাকে সাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সর্বতভাবে সহযোগিতা করার মাধ্যমে প্রতিষ্ঠান হিসেবে নগদ তার দায়িত্ব পালন করছে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির লাখ লাখ মানুষ পানিবন্দী এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগদ দেশের সব নাগরিককে এগিয়ে আসার এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জীবনরক্ষাকারী খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫