আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা -ধরা, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বলেশ্বর নদীর তীরে পরিস্কার পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবকরা, পরে বলেশ্বর নদী সংলগ্ন একটি খালে নোঙর করা মাছ ধরা ট্রলারের জেলেদের মাঝে গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্লাষ্টিকবর্জ্য না ফেলাসহ গভীর সমুদ্র নদ-নদী কোন রকম পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকতে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারি মো. নজরুল ইসলাম, মৎস্যজীবী ধরিত্রী রক্ষায় আমরা -ধরা এর পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পরিবেশকরমী
সোহাগ আকন, মাইনুল ইসলাম রেজা, মুসা ও সিফাত খান।
বক্তারা বলেন, সকল ধর্মেই পরিস্কার পরিচ্ছন্নতার বিষয় গুরুত্ব দিয়েছেন। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্ন থাকলে যেমন পরিবেশ ভালো থাকে তেমনি মানুষের মন মানসিকতাও ভালো থাকে। এ জন্য আমাদের সকলের সহযোগীতায় উপকূলও পরিস্কার রাখতে হবে।