রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

৯৬ বছর ধরে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে ইতিহাসে প্রথমবার আসরের উদ্বোধনী ম্যাচে তিন ফুটবলার লাল কার্ড দেখলেন। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ তাই লাল কার্ডের হিসাবেও ইতিহাসে নাম লেখাল। অথচ সর্বশেষ ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপজুড়ে ছিল কেবল ৪টি করে লাল কার্ডের নজির। এবার সূচনাই হলো ৩ লাল কার্ডে।

গতকাল (বৃহস্পতিবার) রাতে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। পরে রাত ১টায় শুরু হওয়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যেখানে ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও দুই দলের তিন খেলোয়াড়কেই সরাসরি লাল কার্ড দেখিয়েছেন, যা বিশ্বকাপে দুর্লভ ঘটনা। হলুদ কার্ডের সতর্কতা ছাড়া সর্বশেষ এমন নজির দেখা যায় ৭২ বছর আগে। 

দক্ষিণ আফ্রিকার দুই মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে ও থেম্বা জেওয়ানে ৫০ ও ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন। ৯২ মিনিটে একই তিক্ততার মুখে পড়েন মেক্সিকোর সেজার মন্তেস। ২০০৬ সালের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে তিন লাল কার্ডের নজির দেখা গেল। যদিও বিশ্বকাপে এক ম্যাচে ন্যূনতম তিন বা এর বেশি লাল কার্ড দেখা গেছে ৭ বার। তবে সেসব ম্যাচের কোনোটিই বিশ্বকাপের উদ্বোধনী ছিল না।

ফিফা বিশ্বকাপের তৃতীয় আসরে (১৯৩৮) সর্বপ্রথম তিনটি লাল কার্ড দেখা গিয়েছিল। যে কারণে ব্রাজিল ও সাবেক চেকোশ্লোভাকিয়ার উত্তপ্ত ম্যাচটি ‘ব্যাটল অব বোর্দো’ নামে পরিচিত। এরপর ১৯৫৪ আসরে ব্রাজিল-হাঙ্গেরির ‘ব্যাটল অব বার্ন’ ম্যাচেও ৩টি লাল কার্ড দেখা যায়। মাঝে লম্বা সময় এক ম্যাচে এত লাল কার্ড দেখা যায়নি। ৪২ বছর পর ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকা-ডেনমার্ক ম্যাচে আবারও ফেরে তিন লাল কার্ডের দিন।

নির্দিষ্ট ম্যাচ ও পুরো আসরে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড গড়ে ২০০৬ বিশ্বকাপ। শেষ ষোলোয় নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচে দুই দলের দুজন করে ৪ ফুটবলার লাল কার্ড দেখেন। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে এটাই সর্বোচ্চ লাল কার্ড এবং ম্যাচটি ‘ব্যাটল অব নুরেমবার্গ’ নামে খ্যাতি পায়! জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সবমিলিয়ে লাল কার্ডের সংখ্যা ছিল ২৮টি, এক আসরে যা ছিল ইতিহাসগড়া কীর্তি। ওই আসরের গ্রুপপর্বে ইতালি-যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে সমান ৩টি করে লাল কার্ড দেখা গেছে। 

এরপর ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে ২২টি লাল কার্ড দেখেন ফুটবলাররা। এ ছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে ১৭, দক্ষিণ আফ্রিকার ২০১০ আসরে ১৭, ১৯৯০ ইতালি আসরে ১৬ এবং ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ১৫টি লাল কার্ড দেখেন ফুটবলাররা।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০